spot_img
spot_img

৪ সহকর্মীকে হত্যার পর বিএসএফ সদস্যের আত্মহত্যা

ভারতের পাঞ্জাবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক মেসে ঝগড়া থেকে সহকর্মীদের গুলি করেছেন বিএসএফের এক কনস্টেবল। রোববার সকালের এই ঘটনায় পাঁচ বিএসএফ সৈন্য নিহত হয়েছেন।

বিএসএফের সূত্রে জানা যায়, পাঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে অবস্থিত বিএসএফের মেসে গুলির এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএসএফ জানায়, আক্রমণকারী বিএসএফ কনস্টেবল এই ঘটনায় নিহত হয়েছেন।

বিএসএফ থেকে জানানো হয়, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের মেসে রোববার সকালে সাতেপ্পা এসকে নামে এক কনস্টেবল আচমকা সতীর্থদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন। তার জেরেই হতাহত হন কয়েক জন সৈন্য।

আহত সৈন্যদের তড়িঘড়ি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চার সৈন্যের মৃত্যু হয়েছে। অপরদিকে নিহত হয়েছে সাতেপ্পা নামের ওই কনস্টেবলও।

ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে বিএসএফ জানায়।

সূত্র : আনন্দবাজার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ