তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন আলাপ করেছেন। এসময় তিনি ইউক্রেনে হামলা বন্ধ করতে পুতিনকে অনুরোধ জানান।
রোববার রুশ প্রেসিডেন্ট পুতিন এরদোগানকে বলেছেন, রাশিয়া কেবল তখনই থামবে যখন দেশের স্বার্থ পূরণ হবে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ভ্লাদিমির পুতিন এরদোগানকে আরও বলেছেন, পরিকল্পনা এবং সময়সূচি অনুসারে অভিযান চলছে। মাঠের বাস্থবতা বিবেচনায় নিয়ে ইউক্রেনের আলোচকদের আরও গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।











