spot_img

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে’

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন।

রোববার (৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

উপমন্ত্রী আরও বলেন, শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি। শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পিতামাতা সন্তান জন্ম দেন কিন্তু প্র্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষাদানের মহান দায়িত্ব অর্পিত হয় শিক্ষকের ওপর। একজন শিক্ষক সেই সন্তানকে যোগ্যতর মানুষ হিসেবে গড়ে তোলেন।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সুনাম অর্জন করছে। দেশ ও শিক্ষকদের সম্মানিত করেছেন। বছরের প্রথমদিনই সারা দেশের সকল শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। দেশের নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ