রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে এবং মস্কোর দাবি পূরণ হলে রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে।
রোববার (৬ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেন।
ফোনালাপে রুশ প্রেসিডেন্ট তার আগের কথার পুনরাবৃত্তি করে বলেন, ইউক্রেন অভিযান পরিকল্পনা অনুযায়ী ও সময়সূচী অনুসারে চলছে।
ক্রেমলিনের বিবৃতি অনুসারে পুতিন বলেছেন, তিনি আশা করেন রাশিয়া-ইউক্রেন আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।











