মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ার সামরিক অভিযান প্রতিহত করার জন্য ইউক্রেনের হাতে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে।
রবিবার (৬ মার্চ) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহত হলেও রুশ বাহিনীকে প্রতিহত করার জন্য এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি দাবি করেন, সম্প্রতি বলকান অঞ্চল সফরে গিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলবার সঙ্গে সাক্ষাতে তিনি এসব পরিকল্পনার কথা জানতে পেরেছেন।
এদিকে মার্কিন ও ব্রিটিশ কমান্ডোরা বলছে, ইউক্রেনের পরিস্থিতি শোচনীয় হয়ে পড়লে তারা প্রেসিডেন্ট জেলেনস্কিকে উদ্ধারের পরিকল্পনা করে রেখেছেন।
সূত্র: পার্সটুডে











