ইউক্রেন সরকারকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য আরও ১০ কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। এই তহবিলটি ইউক্রেনীয় কল্যাণ, পেনশন ও সরকারি খাতের বেতনের অর্থ প্রদানে সহায়তা করবে। এর আগে ইউক্রেনকে প্রায় ৩০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
জানা গেছে, বিশ্বব্যাংকের মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে। অন্যান্য দেশগুলো এরইমধ্যে ইউক্রেনে অর্থ দ্রুত পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করছে।











