spot_img

জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। যুগ-যুগান্তরে নারীদের ওপর বৈশিষ্ট্য ছিল। সে বৈষম্য অতিক্রম করে নারীরা আজ সুদৃঢ় অবস্থানে।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “উচ্চ আদালতে সরকারি আইনি সেবার মান বৃদ্ধিতে বিজ্ঞ নারী আইনজীবীদের ভূমিকা ও টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের সংবিধানে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে।

সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ