spot_img

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে বিএনপির ব্যবসায়ীরা জড়িত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে কিছু অসাধু ব্যবসায়ী ও বিএনপির বড় বড় কিছু ব্যবসায়ী জড়িত রয়েছে।

তিনি বলেন, কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেয়। সরকার সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও বিডি হলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কয়েকটি কারণে নির্বাচনকে ভয় পায়। প্রথমত তাদের জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দুজনেই দণ্ডপ্রাপ্ত আসামি। এ কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেজন্য বিএনপির নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ