spot_img
spot_img

তারেক রহমানের সফর ঘিরে খুলনায় পরিচ্ছন্ন নগরীর প্রস্তুতি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ঘিরে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে বরণ করে নিতে তোরণ-ব্যানারে শহর না ঢেকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

সফর উপলক্ষে মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ধারাবাহিক সভা ও মতবিনিময় করছে। রূপসার কুদির বটতলা থেকে রূপসা বাইপাস, শেরে বাংলা রোড হয়ে পাওয়ার হাউজ মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ৫ নভেম্বর খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজানো হচ্ছে। তার আগমন ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস রয়েছে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনাকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ