spot_img
spot_img

চুক্তি না হলে ইরানে এক ঘণ্টার মধ্যে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে কোনো চুক্তি অর্জিত না হলে পিকঅ্যাক্স পর্বতে নামে পরিচিত ভূগর্ভস্থ সন্দেহভাজন পারমাণবিক কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, আমাদের পিকঅ্যাক্সের পেছনে লাগতে হতে পারে। আমরা তা এক ঘণ্টার মধ্যে করতে পারি, যখনই আমরা চাই, যেকোনো সময় আমরা চাই।

তিনি বলেন, তারা চুক্তি না করলে এটা হতে পারে, তবে তারা খুব ব্যাকুলভাবে একটি চুক্তি করতে চায় এবং আমাদের চুক্তি করার খুব ভালো সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন,আমি যদি একটি চুক্তি করতে পারি, তবে আমি বরং সেটাই করব, এটি অনেক জীবন বাঁচাবে।

এর আগে হরমুজ প্রণালির কাছে ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে মার্কিন সামরিক সম্পদের বিরুদ্ধে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের হুমকির প্রেক্ষিতে এসব হামলা চালানো হয়।

পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত গভীর ভূগর্ভস্থ একটি কমপ্লেক্স। বিভিন্ন প্রতিবেদনে এটিকে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সেখানে পারমাণবিক কার্যক্রম পরিচালনার কথা অস্বীকার করেছে।

সূত্র: ফক্স নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ