শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে চায় ইউরোপীয় ইউনিয়ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানকে মধ্যস্থতাকারীর ভূমিকায় চায় বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাহাদ চৌধুরি।

তিনি বলেন, মধ্যস্থতা করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট। এটি একটি বড় উদ্যোগ, এখন প্রধানমন্ত্রী এ ইস্যুতে বাস্তবিক পদক্ষেপ নেবেন।

খবরে জানানো হয়েছে, গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল ইউক্রেন ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন। এসময় ইমরান খান যুদ্ধ বন্ধের উপরে জোর দেন। ওই ফোনালাপ নিয়ে একটি টুইটও করেন ইমরান। এতে তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে কথা হলো। এই সামরিক সংঘাত নিয়ে আমরা উদ্বিগ্ন।

সূত্র : দ্য নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ