spot_img
spot_img

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে বার্তা দিলো তালেবান সরকার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার নারী অধিকার রক্ষার বিষয়ে বিবৃতি দিয়েছেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়া যে কোনো ক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা করবে। ইসলামে নারীদের যেসব অধিকার দেওয়া হয়েছে, আফগান বোন ও কন্যাদের সমস্ত অধিকার প্রদান করা হবে।

আন্তর্জাতিক নারী দিবসে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান ঐতিহ্য অনুযায়ী নারীদের চাকরি, ব্যবসা এবং পছন্দের বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে আফগান সরকারের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ নারী দিবস উপলক্ষে এক টুইট বার্তায় আন্তর্জাতিক নারী দিবসকে আফগান নারীদের তাদের বৈধ অধিকার দাবি করার জন্য একটি চমৎকার সুযোগ বলে অভিহিত করেছেন।

টুইটে তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া সকল আফগান নারীর শরিয়া অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : জিয়ো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ