spot_img
spot_imgspot_img

আর নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা মাহাথির মোহাম্মদের

মালয়েশিয়ার পরবর্তী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

স্থানীয় সময় বুধবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে দশমবারের সংসদ সদস্য দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি এখনো সুস্থ হয়ে উঠতে পারিনি। আমি এখনো দুর্বল। সুতরাং আমি মনে করি, আমাদের অন্য কাউকে রাজনীতিতে আসার সুযোগ দেওয়া উচিত।’

তার চেয়ে কম বয়সী কেউ দায়িত্ব গ্রহণ করুক এবং রাজনীতিতে আসুক–এমন পরামর্শ দেন তিনি।

এ ছাড়া তিনি এখনো দলের হয়ে জোহর নির্বাচন ও জাতীয় নির্বাচনে তার দলের হয়ে প্রচারণা চালাবেন বলে সাংবাদিকদের জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ