spot_img

ক্ষতিগ্রস্ত ৩১ মন্দির ও প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

২০২১ সালের পবিত্র কুরআনুল কারীম অবমাননাকে কেন্দ্র করে নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, পূজামণ্ডপ ও ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ফান্ড থেকে হিন্দু সম্প্রদায়ের ৩১ ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি।

বৃহস্পতিবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকেও ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে অনুরূপ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ