spot_img

‘মাথাপিছু আয় ও পণ্যের চাহিদা বেড়েছে বলে মূল্যের ওপর প্রভাব পড়েছে’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে। সে হিসাবে পণ্যের চাহিদাও বেড়েছে, তাই মূল্যের ওপর প্রভাব পড়েছে। এটা নিরসনে সরকার কাজ করছে।

শুক্রবার (১১ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বিশ্ব বাজারে সব ধরনের পণ্যের মূল্য বেড়েছে। বাজারে করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়েছে। এর ফলশ্রুতি বাংলাদেশেও দ্রব্যমূল্য বেড়েছে। জনগণের সুবিধার্থে পর্যাক্রমে তেল, ডাল ও চালসহ আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের অর্পিত কর প্রত্যাহার করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ