দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে ক্ষমতায় থেকে দিন-রাত জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার (১১ মার্চ) সকালে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনামুর রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সব সুযোগ দিয়ে শেখ হাসিনা জনগণকে জনশক্তিতে পরিণত করেছেন। সব ভেদাভেদ ভুলে দুর্নীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।










