spot_img

ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর ১৩ বছর পূর্ণ করছি। দেশের মানুষের ভোট এবং সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছি। আমার দৃষ্টিতে এটা হচ্ছে, জনগণের সেবা করার সুযোগ। ক্ষমতাটা আমার কাছে কোনো ভোগের বস্তু নয়, জনগণের সেবা করার সুযোগ।

শুক্রবার (১১ মার্চ) রাতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নিজের আবাসস্থল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, টানা ১৩ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশকে কেউ আর পেছনে টানতে পারবে না। ’৭৫-এর পর একটা কালো অধ্যায় ছিল, সেই কালোমেঘ কেটে গেছে।

তিনি বলেন, বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত একটি দেশ। যে দেশ সম্মানের সঙ্গে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। বাঙালি জাতি মাথা উচু করে চলবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ