spot_img

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ছয়দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার (১১ মার্চ) বাসায় ফেরেন তিনি।

শনিবার (১২ মার্চ) আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘স্যার শুক্রবার জুমার নামাজের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বনানীর বাসায় আসেন। সোমবার (১৪ মার্চ) তিনি সিলেটে যাবেন। নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করে আবার ঢাকায় ফিরবেন তিনি।’

সিলেটে নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

গত ৫ মার্চ রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ