spot_img

পাক সরকার ও ইসরাইলের মধ্যে কোনো পার্থক্য নেই: পিটিআই

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৪০০ জনকে হত্যা করেছে পাকিস্তান। হামলায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের উপ-তথ্য কর্মকর্তা হুসাইন আহমদ ইউসুফজাই কাবুলে পাকিস্তানের সামরিক শাসনের এ হামলা কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে নিন্দনীয় কর্মকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, “আমাদের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের পার্থক্য কী? তারা তো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করে।”

মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।

ইউসুফজাই বলেন, এই নির্মম হামলাটি বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার এবং সাম্রাজ্যবাদী স্বার্থ এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে চালানো হয়েছে।

তিনি বলেন, এটি শুধু আফগান জনগণের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের নিপীড়িত মানুষের প্রতি লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য। নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা কখনোই যুদ্ধ বা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ন্যায়সঙ্গত হতে পারে না।

প্রশ্ন তুলে তিনি বলেন, পাকিস্তানের পার্লামেন্টের সদস্যরা কেন বুঝতে পারছেন না মধ্যস্থতাকারী দেশগুলো কেন উদ্বিগ্ন! যখন সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত সমাধান সম্ভব, তখন সহিংস কৌশল ব্যবহার করা কেন প্রয়োজনধ?

বিমান হামলায় ৪০০ বেসামরিক মানুষের প্রাণহানির প্রসঙ্গে ইউসুফজাই উল্লেখ করেন, ইতিহাস প্রমাণ করে যে সাম্রাজ্যবাদী যুদ্ধ সবসময় দুর্বল এবং নিরপরাধ মানুষদের কষ্টের কারণ হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ