spot_img

মওদুদ আহমদকে হত্যা করা হয়েছে; অভিযোগ স্ত্রী হাসনার

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মওদুদ আহমদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

হাসনা জসিম উদ্দিন মওদুদ বলেন, তিনি (মওদুদ) করোনায় মারা যাননি। তার অসুখ ধরা যায়নি। আমি শুনেছি, তাকে মেরে ফেলা হয়েছে। আমাকেও হয়তো কেউ মেরে ফেলবে।

তিনি বলেন, মওদুদ সাহেবের শূন্য স্থান আমি শূন্য হতে দেবো না। আমি তার স্বপ্ন বাস্তবায়ন করবো। আমি নোয়াখালী-৫ আসনের গরিব মানুষের পাশে থাকবো। আমি চেষ্টা করবো, মওদুদ যেভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে গেছেন, সেইভাবে কাজ করার।

সভায় অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ