spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৫ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ছয়টা থেকে বুধবার (১৬ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে চার হাজার ৫৯৮ পিস ইয়াবা, ১৮১ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩১ কেজি ৯২০ গ্রাম গাঁজা, ১২ টি নেশাজাতীয় ইনজেকশন, ৫৮.৮৬০ লিটার দেশি মদ ও ১৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬ টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ