রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনে সহায়তা পাঠানোয় ক্ষিপ্ত হয়েছে চীন। বেইজিংয়ের অভিযোগ, ইউক্রেন সংকটের সুবিধা নিচ্ছে তাইওয়ান।
চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, ইউক্রেন সংকটের সুবিধা নিচ্ছে তাইওয়ান। তারা ইউক্রেনে রুশ বাহিনীর মতো নিজেদের ভূমিতেও চীনকে হুমকি হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং সহানুভূতি অর্জন করছে।
ইউক্রেনের জন্য স্বায়ত্বশাসিত এই অঞ্চল তাইওয়ান আরও সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এসব কথা বললেন ঝু ফেংলিয়ান।












