বিএনপি চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিতের আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন।
তিনি জানান, আইন মন্ত্রণালয় মতামত দিয়ে তা আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে।
বুধবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেয়া হয়নি, জামিন দেন আদালত। আড়াই বছর আগে উনার পারিবারিক একটি দরখাস্ত করা হয় সেখানে আইনের কোনো উল্লেখ ছিল না। শেখ হাসিনার নির্দেশে সেটা আইনের মাধ্যমে ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেয়া হয়।
আনিসুল হক বলেন, এ মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আমাদের কাছে একটি আবেদন আসছে। আমরা মতামত পাঠিয়ে দেব, সেই মতামত আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানবেন।











