কিয়েভে চলমান সংকটের সমাধান খুঁজে বের করার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু রাশিয়া এবং ইউক্রেন সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
মঙ্গলবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু বুধবার রাশিয়ার রাজধানী মস্কো সফর করবেন, তার পর যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান খোঁজার জন্য আমাদের প্রচেষ্টার সুযোগের মধ্যে ইউক্রেনে যাবেন।
এরদোগান বলেন, ইউক্রেন সংকট আমাদের মনে করিয়ে দিয়েছে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়া এবং স্বয়ংসম্পূর্ণতার বাইরে তার বন্ধু ও ভাইদের সমর্থন করার অবস্থানে থাকা তুরস্কের জন্য শুধু পছন্দ নয় বরং একটি বাধ্যবাধকতা।











