১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি ও যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়াল।
বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তরীকত ও বিজেপির পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে ভারত দূতাবাসের পদস্থ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সৈয়দ নজিবুল বশর একটি সংবাদমাধ্যমকে বলেন, বৈঠকে দুই দলের সম্পর্ক কিভাবে আরো সুদৃঢ় করা যায়, কিভাবে ‘ধর্মীয়’ সম্প্রতি রক্ষায় কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে আমরা কথা বলেছি। বিজয় চৌথাইওয়াল আমাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।










