spot_img

বাংলাদেশের বড় ‘ক্যান্সার’ হলো দুর্নীতি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যেকোনো বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে বড় ‘ক্যান্সার’ হলো দুর্নীতি। অর্থনীতির গতি বাড়ায় অনিয়মের নতুন সুযোগও তৈরি হয়েছে। তবে প্রচলিত আইনে এর সমাধানের চেষ্টা করছে সরকার।

বুধবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ-জাপান সম্পর্ক নিয়ে সিপিডির সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কাজের ধীরগতি আছে। চাপ সামাল দিতে হচ্ছে বিচার বিভাগকেও। তাই দ্বি-পাক্ষিক বাণিজ্যে কাঙ্ক্ষিত গতি আসছে না। তবে অনেকে ক্যান্সার নিয়েও বাঁচে। সেভাবে আমরাও এর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ