spot_img

৪ দিনের সফরে মাওলানা আরশাদ মাদানী ঢাকায় আসছেন আজ

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী চারদিনের সফরে আজ ঢাকায় আসছেন।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ঢাকা অবতরণ করবেন তিনি।

মাওলানা আরশাদ মাদানীর শাগরেদ ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওলানা আরশাদ মাদানী ঢাকায় অবতরণ করে রেলস্টেশন মাদ্রাসায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। এরপর রাতে মুন্সীগঞ্জ কাগজীপাড়া মাদ্রাসায় বাইয়াত ও দোয়ার মাহফিয়ে যোগ দিবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ