spot_img

‘যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে; ততদিন অমর হয়ে রবে বঙ্গবন্ধু: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন পাখির কলকাকলি থাকবে ততদিন অমর হয়ে রবে বঙ্গবন্ধু।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ