spot_img

ঈদের পরে রাজনীতিতে নামবো: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ঈদের পরেই আমরা রাজনীতিতে নামবো। করোনার সময় আমরা আড়াই বছর সাংগঠনিক কোনো কাজ করতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এবার দলীয় কার্যক্রম সক্রিয় করবো।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, গত নির্বাচনের সময় আমাদের কয়েকশ’ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। কয়েকজন গ্রেফতারও হয়েছিল। যেভাবেই হোক কর্মীদের শ্রমে আমি অভিভূত। এরকম একটি কর্মী একটি দলে থাকলে সে দলকে কেউ থামিয়ে রাখতে পারে না।

তিনি বলেন, আমি আজ আওয়ামী লীগকে কিছু বলতে আসিনি। বলতেও চাই না। ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারকে সবসময় ভাবতে হবে, আমি সরকার থেকে কখন চলে যাবো। মানুষের মৃত্যু যেমন অবধারিত, সরকার থেকে একদিন চলে যেতে হবে সেটাও অবধারিত। মানুষকে কিছু দিতে না পারলেও অন্তত সম্মান দিতে হবে। তাহলেই মানুষ খুশি হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ