spot_img

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: রাহুল গান্ধী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি এই পদত্যাগকে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা। এটি কেবল প্রথম পদক্ষেপ, তবে ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে এটি একটি বড় অগ্রগতি। দেশের সব শিক্ষার্থীকে অভিনন্দন। তোমাদের নিয়ে আমরা গর্বিত।’

শনিবার (২৫ জুলাই) একটি ভিডিও বার্তায় রাহুল গান্ধী এসব কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, ‘যে সব তরুণ-তরুণী ও শিক্ষার্থী গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে দৃঢ় অবস্থান নিয়েছে, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন।’

তিনি বলেন, ‘ভয় পাবেন না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যেই প্রজ্ঞা রয়েছে। আসুন, এই সরকারকে বিদায় জানাই।’

তবে শিক্ষার্থীদের আরও দুটি দাবি এখনো বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য করে রাহুল গান্ধী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২০ জুলাই সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে দমন-পীড়নের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘যারা এই অভিযান পরিচালনা করেছে এবং যারা তা বাস্তবায়ন করেছে, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবাদের সময় যেসব শিক্ষার্থী নির্মম আচরণের শিকার হয়েছে, তাদের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ