spot_img
spot_img

পাসপোর্ট ও এনআইডি ফেরত পেতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে: রাশেদ খাঁন

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে তাঁর স্বাক্ষর জাল করে আবেদন পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ঘটনায় লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্সের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি।

জানা গেছে, শেখ হাসিনার বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে। চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষর করা ওকালতনামাও যুক্ত করা হয়েছে। তবে ওই স্বাক্ষর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেখ হাসিনা সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না বলে এ নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সাথে এবিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন।

তিনি আরও লেখেন, শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও এনআইডিতে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, ‘চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিগ্যেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? না কি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ