spot_img

শেখ হাসিনা এতিম; আল্লাহ এতিমদের হেফাজত করেন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান বলেছেন, সামনে আমাদের কঠিন পথ অতিক্রম করতে হবে। দেশের ভেতরে গভীর ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা এতিম, আল্লাহ এতিমদের হেফাজত করেন। এখানে আমাদের ছেলেদের গুলি করে মারা হয়েছে। লাশ নিয়ে পার্টি অফিসে শ্রদ্ধা জানাতে এসেও হামলার শিকার হলাম। সেখানেও আমাদের গুলি করা হলো। সেই লাশ থেকে আমরা ৭০টা গুলি বের করেছিলাম।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমরা রাজনীতি ছেড়ে চলে আসতে চেয়েছিলাম। বলেছিলাম, আমাদের এবং আমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি (শেখ হাসিনা) বললেন, আমার বাবার স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, এ দেশ সোনার বাংলাদেশ হবে। আমরা ক্ষুধামুক্ত হতে পারবো।

তিনি বলেন, শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের নয়, তিনি সবার। তিনি ছাড়া বাংলাদেশে স্বপ্ন দেখার মতো কেউ নেই। তাই টার্গেটও তিনি একা। মাত্র ৩১ বছর বয়সে তিনি দেশে এসেছিলেন। তাকে তার ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। আজকে অনেকে মানবাধিকারের কথা বলে। সেদিন আবারও আসতে পারে। ষড়যন্ত্র এখনও হচ্ছে, আমি বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য দোয়া চাচ্ছি এবং নিজের জন্য ক্ষমা চাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ