spot_img

নিরাপত্তা নিশ্চিত করে মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল খুলে দিল আফগান সরকার

নিরাপত্তা নিশ্চিত করার পর মাধ্যমিক স্কুলের নারী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

আগামী সপ্তাহ থেকে দেশটির সব মাধ্যমিক স্কুল খুলে দেওয়া হবে।

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের সব হাইস্কুল আগামী সপ্তাহে ছেলে ও মেয়েদের জন্য খুলছে। মেয়েদের পড়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকছে। তারা ছেলেদের সঙ্গে পড়তে পারবে না। তাদের আলাদাভাবে পড়ানো হবে। নারী শিক্ষিকারা তাদের পড়াবেন।

আফগান শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই বছর কোনো স্কুল আর বন্ধ থাকবে না। যদি কোনো স্কুল বন্ধ থাকে, তাহলে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে সেটা খুলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ