spot_img

স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ পড়লেন আমির হামজা

আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের জন্য ‌‘সংশোধিত তালিকা’ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত এই তালিকায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ গুণী ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদানের কথা উল্লেখ রয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালিকায় ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের জন্য ৬ জনকে মনোনয়ন করা হয়েছে। তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দীন বিশ্বাস (মরণোত্তর) ও মরহুম সিরাজুল হক (মরণোত্তর)।

এর আগে গত মঙ্গলবার (১৫ মার্চ) প্রথম প্রকাশিত তালিকায় ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কারের জন্য ৫ জনের নাম ঘোষণা করা হয়েছিল। এ ক্ষেত্রে আজ নতুন করে তালিকায় মোহাম্মদ ছহিউদ্দীন বিশ্বাসের (মরণোত্তর) নাম রাখা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ