spot_img

সরকার ক্ষমতা থেকে না গেলে দেশে শান্তি ফিরবে না: রেজা কিবরিয়া

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। এ অবৈধ, অসৎ ও দুর্নীতিবাজ সরকার ক্ষমতা থেকে না গেলে দেশে শান্তি ফিরবে না।

শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তিন দফা দাবিতে যুবঅধিকার পরিষদের সমাবেশে তিনি এ কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা বিরোধী নেতাদের দোষ দিচ্ছে। এর আগে ডেঙ্গু ও করোনার ক্ষেত্রেও তারা একই কথা বলেছিল। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

সমাবেশে যুবঅধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ বলেন, বর্তমান সরকারের এমপি-মন্ত্রীরা কালো গ্লাসের গাড়িতে করে ঘুরে বেড়ান। এসির বাতাসের নিচে থেকে তারা সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা বোঝেন না। তারা জনগণের পকেট কেটে এবং ধান্দার টাকায় ভালো আছেন।

এসময় তিনি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ও মিথ্যা মামলায় গ্রেফতার আলেম-ওলামাদের রমজান মাসের আগে মুক্তি দিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ