spot_img

বসন্তের কোকিলদের দিয়ে কমিটি করা যাবে না: মির্জা আজম

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিতদের দলের পদ দেওয়া হবে। দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিতদের স্থান দিতে হবে। বসন্তের কোকিলদের দিয়ে কমিটি করা যাবে না। কারণ বসন্তের কোকিলরা সুসময়ে আসে। আবার চলেও যায়। আর ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা সব সময় থাকে। কমিটিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর স্থান হবে না।

শনিবার (১৯ মার্চ) রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের অধীনে এক ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে রক্তপাতের রাজনীতি শুরু হয়েছিল। ৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যেমন জিয়াউর রহমান জড়িত ছিলেন, ঠিক তেমনি ২১ আগস্টের হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও ওই সময়ের মন্ত্রিপরিষদের সদস্যরা জড়িত ছিলেন। এই জিয়াউর রহমানের পরিবারকে বাংলাদেশের মানুষ একটি ‘খুনি’ পরিবার হিসাবে চিহ্নিত করেছেন।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। এখনো চক্রান্ত করে যাচ্ছে। এদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। আর যেন খুনিরা ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ