spot_img
spot_imgspot_img

এপ্রিলের শুরুতে ভারত সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত আগামী ২ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন।ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয়ের সুত্রে এই খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফর তেল আবিব এবং নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০তম বার্ষিকীকে স্মরণ করা হবে।

বিবৃতিতে বলা হয়, “এই সফরের উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে কৌশলগত মৈত্রীকে এগিয়ে নেওয়া এবং শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ করা।”

১৯৯২ সালে ইসরাইলের সাথে ভারত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তখন থেকে তাদের সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়ে আসছে। ভারত ইসরাইলের অস্ত্রের অন্যতম ক্রেতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ