spot_img

পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করব: বিজেপি নেতা জিতেন্দ্র সিং

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপি নেতা জিতেন্দ্র সিং বলেছেন, বিজেপি সরকার তার প্রতিশ্রুতিতে অটল থাকবে।
আমরা পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে (পিওজেকে) ভারতের অংশ করব।

রোববার এক বিবৃতি হিন্দুত্ববাদী এ নেতা এমন দাবি করেছেন বলে সোমবার (২১ মার্চ) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ এর খবরে বলা হয়েছে।

বিজেপির এ হিন্দুত্ববাদী নেতা বলেন, কেউ কাশ্মীর (ভারত দখলকৃত) থেকে ৩৭০ ধারা অপসারণের কথা ভাবতেও পারেনি, কিন্তু সরকার তা করেছে। একইভাবে, সরকার পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে তুলবে।

জিতেন্দ্র সিং বলেন, সরকার ১৯৯৪ সালে একটি রেজোলিউশন পাস করেছিল, যেখানে জোর দেওয়া হয়েছিল যে কাশ্মীরের যে এলাকাগুলো পাকিস্তান ‘দখল’ করেছে, অবিলম্বে তাদের খালি করা উচিত। পিওজেকে ‘মুক্ত’ করা আমাদের দায়িত্ব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ