spot_img

প্রতিটি ঘর আলোকিত করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক সরকারের ধারবাহিকতা থাকায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় দেশকে আনা সম্ভব হয়েছে। আমরা ২০০৯ সাল থেকে এই পর্যন্ত সরকারে আসতে পেরেছি। সেই জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এই জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই। এটা আমাদের বড় অর্জন, যে আমরা প্রত্যেকটা ঘরে আলোকিত করতে পেরেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।

আজ মঙ্গলবার (২২ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেক চর এলাকা, দ্বীপাঞ্চলে… একেবারে নদী এবং সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল দিয়ে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আর শিল্পায়নের জন্যতো আমাদের বিদ্যুৎ দরকার। কালকে (সোমবার) আমরা ঘোষণা দিতে পেরেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ