spot_img

ইউক্রেনে আগ্রাসন শেষে রুশ বাহিনী ইউরোপে ঢুকবে: দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করে বলেছেন, ইউক্রেনে আগ্রাসন শেষে ইউরোপে ঢুকবে রুশ বাহিনী। এ কারণে ইউরোপের উচিত সর্বাত্মকভাবে এখন ইউক্রেনের পাশে থাকা। রুশ বাহিনী মনে করে, ইউক্রেন হলো ইউরোপের প্রবেশদ্বার। এই দুয়ার দিয়েই অদূর ভবিষ্যতে ইউরোপে ঢোকার পরিকল্পনা নিচ্ছে তারা। কিন্তু আমি জানি, ইউরোপ কখনও বর্বরতাকে প্রবেশাধিকার দেবে না।

মঙ্গলবার (২২ মার্চ) ইতালির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যুদ্ধের ফলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ছে এবং কিছু দেশে ইতোমধ্যে দুর্ভিক্ষাবস্থা দেখা দিয়েছে। ইউক্রেন বরাবরই বিশ্বের শীর্ষ খাদ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি; কিন্তু রুশ বাহিনীর গুলি ও বোমাবর্ষণের মধ্যে থেকে কীভাবে আমরা ফসল বুনতে পারি?

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ