spot_img
spot_img

ফার্সি নববর্ষের ছুটি বাতিল করেছে আফগান সরকার

আফগানিস্তান ইসলামী ইমারাত দেশটিতে নওরোজ বা ফার্সি নববর্ষের ছুটি বাতিল করেছে। আফগান সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফার্সি নতুন বছরের প্রথম সপ্তাহের সব ছুটি বাতিল করা হয়েছে এবং সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যাওয়ার এবং সব শিক্ষার্থীকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মার্কিনপন্থী সরকারগুলোর সময় ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে আফগানিস্তানে ফার্সি বছরের প্রথম দু’দিন সরকারি ছুটি পালিত হতো। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উৎসবও পালন করা হতো। কিন্তু এ বছর সেসব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

গতকাল (সোমবার) ২১ মার্চ ছিল ফার্সি নতুন বছর ১৩৪১ সালের প্রথম দিন। কিন্তু আফগানিস্তান ইসলামী ইমারাতের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগের প্রধান আব্দুল আহাদ ইমাদ বলেন, আমরা নওরোজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেব না এবং সরকারিভাবে কোনো উৎসবও পালিত হবে না। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে নওরোজ উৎসব পালন করে তবে আমরা বাধা দেব না।

এছাড়া আফগানিস্তান ইসলামী ইমারাতের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ইউনুস সিদ্দিকি বলেছেন, চলতি সপ্তাহে নওরোজ উদযাপনের জন্য সাপ্তাহিক ছুটির বাইরে বিশেষ কোনো ছুটি থাকবে না।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ