স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা গর্জে উঠতে পারিনি, যেমন তার আহ্বানে ৭ মার্চে নিরস্ত্র বাঙালিরা গর্জে উঠেছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নির্বাক হয়েছিলাম। আমাদের নিজেদের শরীরে চিমটি কেটে অনুভূতি নিতে চেষ্টা করেছিলাম, আমরা আছি না মরে গেছি।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০০৮ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বদলে দিবেন বাংলাদেশকে। যথার্থভাবেই তিনি বদলে দিয়েছেন। আমরা সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। দেশকে আজ আলোকিত করেছেন। বাংলাদেশ আজকে তলাবিহিন ঝুড়ি থেকে সম্ভাবনাময় দেশ। আমাদের লক্ষ্য কিন্তু অনেক।










