spot_img

আজকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিশ্বের কোনো দেশে নয় মাসের যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে? লাখ লাখ নারী তাদের ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন? যেখানে স্বাধীনতার ঘোষকের অবদান স্বীকার করা হয় না। যেখানে শফিউল আলম প্রধানের কথা তো পরে! আজকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে! এখন তো আওয়ামী লীগ ছাড়া কারো কিছুই স্বীকার করা যায় না।

বুধবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সেমিনার কক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়। অথচ সেখানে যুদ্ধের সময় যিনি মুখ্যমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান ছিলেন বা মুজিবনগরে স্বাধীনতার ইশতেহার পাঠক ইউসুফ, বীরশ্রেষ্ঠ বা বীর উত্তম ও বীর বিক্রমদের সম্মান জানানোর কোনো আয়োজন হয় না।

তিনি বলেন, এখন জিনিসের দাম এমন যে, হালাল উপার্জন করে খেয়েপড়ে টিকে থাকা দায়। তার ওপর তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে। তারা বলছে বিশ্ববাজারে দাম বেড়েছে। তো বিশ্ববাজারে যখন দাম কমে তখন কী আপনারা দাম কমান? দাম বাড়ার আগেই যে বাড়তি দামে বিক্রি করেছেন তাহলে সেই টাকা ভর্তুকি দেন। কিন্তু তারা তা করে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ