spot_img

পুলিশ সদস্য অপরাধ করলে বাহিনী থেকে বের করে দেওয়া হবে: বেনজীর

কোনও পুলিশ সদস্য অপরাধে যুক্ত থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশে ক্রিমিনালের স্থান নেই। আমরা নিজেরা ক্রাইম করবো না। সিনিয়র, জুনিয়র কোনও সহকর্মীকে ক্রাইম করতেও দেবো না। কোনও পুলিশ সদস্য অপরাধে যুক্ত থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেওয়া হবে।

বুধবার (২৩ মার্চ) সকালে যশোর পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জের সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশে নিয়োগ পদ্ধতির সংস্কারের কথা উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘ ৪০ বছর পর পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে বিদ্যমান নিয়োগবিধির সংস্কার হয়েছে। ইতোমধ্যে কনস্টেবল পদে জব মার্কেট থেকে ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে। সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া চলমান।

তিনি বলেন, ইতোমধ্যে পুলিশে সর্বাধুনিক টেকটিক্যাল বেল্ট, বডি ওর্ন ক্যামেরা ইত্যাদি যুক্ত হয়েছে। আগামীতে আধুনিকায়নে আরও যা যা করা প্রয়োজন সব করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ