ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, দুর্ভিক্ষের পথে দেশ রাজনৈতিক সংগ্রামই সমাধান। ৪৩% মানুষ লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হয়েছে। টিসিবি’র ট্রাকের পেছনে ক্ষুধার্ত মানুষ দৌড়াচ্ছে। সার্বিক পরিস্থিতি বলছে দেশে নিরব এক দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষ কৃত্রিম, সরকার সমর্থিক মধ্যসত্ত্বভোগীদের কারণে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে। সিন্ডিকেট করে কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে। ৫০ বছরের বাংলাদেশকে রাজনৈতিক দুর্বিত্তরা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। এমতাবস্থায় বিদ্যমান নাজুক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। তারই অংশ হিসেবে আগামী ৩১ মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। সেখান থেকেই এ মধ্যসত্ত্বভোগীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।
আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে আগামী ৩১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর ও থানা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, যুবনেতা মুফতী মানসুর আহমদ সাকী, রহমাতুল্লাহ বিন হাবিব, মুফতী সিরাজুল ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ আল খালিদ।
ধারাবাহিক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, মহাসমাবেশ নিয়ে কোন ধরণের চক্রান্ত ও ষড়যন্ত্র সহ্য করা হবে না। যে কোন মূল্যে জাতীয় মহাসমাবেশ সফল করা হবে। যেখানে বাধা হবে সেখানেই এক একটি মহাসমাবেশ সৃষ্টি হবে।










