spot_img

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৩ মার্চ) তিনি দেশে ফিরেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান গত ২১ মার্চ তারিখ কাতার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন (ডিআইএমডিইএক্স)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। এক্সিবিশন উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

উদ্বোধনের আগে সেনাবাহিনী প্রধান কাতারের আমিরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরবর্তীতে তিনি কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাথে ডিআইএমডিইএক্স-২০২২ এ অংশগ্রহণকারী আন্তর্জাতিক ডিফেন্স ইন্ডাস্ট্রি সমূহের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. ইসমাইল দেমির এর সঙ্গে বৈঠক করেন। ডিআইএমডিইএক্স চলাকালে শ্রীলংকা সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল সাভেন্দ্র সিলভা এবং রুয়ান্ডা সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল জ্য বস্কো কাজুরার সাথেও পৃথকভাবে সাক্ষাৎ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে কাতারসহ ডিআইএমডিইএক্স-২০২২ এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক ও সহযোগিতার সম্ভাবনা আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ