spot_img

সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ১৯৭১ সালে যে আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেগুলো এই সরকার ভেঙে চুরমার করে দিয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

শুক্রবার (২৫ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটির উদ্যোগে নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটির উদ্যোগে আগামী ২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন মাইলফলক উন্মোচন করার জন্য সভা করছি। বিএনপির নীতিনির্ধারকরা অনেক আলাপ-আলোচনা করে এ সিদ্ধান্তটা নিয়েছেন। জাতির ক্রান্তিকালে ইতিহাস বিকৃতি থেকে মুক্ত করার জন্য এ কর্মসূচি। যেহেতু মার্চ আমাদের স্বাধীনতার মাস, সেহেতু এ মাসে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। একটি দল যখন আত্মসমর্পণ করেছে, সেখানে শহীদ জিয়ার আবির্ভাব ঘটেছে। তিনি জাতিকে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে কাজটা সেইদিন করেছিলেন সেটা জাতিকে জানাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ