spot_img

রাজধানীতে জোড়া খুনের রহস্য দ্রুতই উন্মোচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজ শিক্ষার্থী মিয়া আফনান প্রীতি (২২) হত্যাকাণ্ডের রহস্য ‘অল্প সময়ের মধ্যে’ উন্মোচিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব; দুই বাহিনীই তৎপর রয়েছে। সেইসঙ্গে তারা এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। আমরা মনে করছি, আমরা আশা করি খুব শিগগিরই এই হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।

এ সময় পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ