spot_img

কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় তা বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। একটি দেশকে স্বাধীন করার জন্য যে সাহসের প্রয়োজন তিনি তা বাঙালি জাতির বুকে তৈরি করতে সক্ষম হয়েছিলেন। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে স্লোগান দিলেই বঙ্গবন্ধু ও তার আদর্শকে ধারণ করা যায় না। বঙ্গবন্ধুর আদর্শকে কথা, কাজ ও হৃদয়ে ধারণ করতে হবে।

আজ শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, স্বাধীনতার পর দেশ যখন ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছিলো, ঠিক তখনই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরিকল্পনা করা হয়। ঘাতকরা জানতো, বঙ্গবন্ধু পরিবারের একজন বেঁচে থাকলেও দেশকে এগিয়ে নিয়ে যাবে। ঘাতকদের সেই ধারণা অমূলক ছিলো না, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিচ্ছেন। ১৯৭২ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিলো ৯৪ ডলার। এরপর বঙ্গবন্ধুর সময়ে ১৯৭৫ সালে মাথাপিছু আয় দাঁড়ায় ২৭৮ ডলারে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৮০-৮৫ সাল পর্যন্ত সেটা নেমে যায় ২২৮-৪৫ ডলারে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ ডলারে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায় আজ আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সমুদ্র আইন করে দিয়েছেন বলেই আজ আমরা সমুদ্র জয় করতে পেরেছি। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি এসবের সূচনা তিনিই করে গিয়েছিলেন। সারা পৃথিবী আজ বাংলাদেশের দিকে অবাক হয়ে দেখে, কিভাবে এত ছোট একটি জনবহুল দেশ এগিয়ে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ