spot_img

বাম গণতান্ত্রিক ঐক্যজোটের হরতালে গণপরিবহন চলবে: মালিক সমিতি

বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে ঢাকা, শহরতলী ও আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে ঘোষণা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা ২৮ মার্চের হরতালের ব্যাপারে আলোচনা করার জন্য ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিকদের এক যৌথ সভা ডাকা হয়। সভাটি শনিবার বিকালে ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন নেতারা বলেন, ‘অযৌক্তিক’ অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করে না। ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলার সকল রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ